1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পদ্মা সেতু (উত্তর) থানা এলাকা থেকে ৩ লাখ টাকার ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

পদ্মা সেতু (উত্তর) থানা এলাকা থেকে ৩ লাখ টাকার ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

আবু নাসের খান লিমন।।

মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ চার হাজার টাকা মূল্যমানের ৭৬ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু (উত্তর) থানার খানবাড়ি-মেদিনীমণ্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক তিন লাখ চার হাজার টাকা মূল্যমানের ৭৬ বোতল ফেনসিডিলসহ নাজমা (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জয়নগর এলাকার মৃত শওকত আলীর মেয়ে। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ এক হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, নাজমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর