লৌহজং (১৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্ট গার্ড-এর যৌথ অভিযানে ১৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়েছে। পরবর্তীতে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি কুমারভোগ, মাওয়া, যশলদিয়া, মাঝিকান্দি এবং পদ্মা সেতুর পশ্চিম পাশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত হয়। অভিযানের সময় জালের প্রকৃত মালিকদের শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি।
অভিযানকালীন সময়ে নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার পরিলক্ষিত হয়নি, যা সচেতনতার ইতিবাচক ফল হিসেবে বিবেচিত হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকবে।