মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পাটাভোগ ইউনিয়নে ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মাজহারুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাদবরের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, আলু, মুড়ি, খেজুর, চিনি,লবন,সেমাই ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এসময় সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতারা বলেন, মানবিক মূল্যবোধ ও বন্ধুত্বের সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখাই ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্দেশ্য।