মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী জননেতা কামরুজ্জামান রতনের পক্ষে জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার স্থানীয় এলাকাগুলোতে এই জনসংযোগে ব্যাপক সাড়া দেয় সাধারণ মানুষ। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় স্পষ্ট হয়ে ওঠে—পরিবর্তন এখন সময়ের দাবি। বক্তারা বলেন, কামরুজ্জামান রতনের বিজয়ের মাধ্যমে ৫ ও ৬ নং ওয়ার্ডের গণমানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে বলে তারা আশাবাদী।
জনসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। এ সময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক দিলবর, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসংযোগকালে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মানুষের অধিকার ও উন্নয়নের পথে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।