1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শাহজাহান মাদবরের চিরবিদা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শাহজাহান মাদবরের চিরবিদা

সিজান খান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত

​বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শাহজাহান মাদবরের চিরবিদা
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মাদবরের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩০ মে) জোহরের নামাজের পর মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর বড় মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরশায়িত করা হয়।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর ৫টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​জানাজা শেষে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় তাঁর কফিনে জাতীয় পতাকা অর্পণ করা হয়।

​মরহুমের জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি মো. মাসুম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, মরহুম শাহজাহান মাদবর ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী হাজী আইয়ুব আলী মাদবরের পঞ্চম পুত্র। দীর্ঘ শিক্ষকতা জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সুনাম ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর এই অপূরণীয় ক্ষতিতে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর