সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া`র মৃত্যুতে গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালুয়াকান্দি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় বালুয়াকান্দি প্রাইমারি স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোকসভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন বালুয়াকান্দি ঈদগাহ গোরস্থান হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা নাছির উদ্দিন আশরাফী।
গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দেওয়ান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভী, মহিলা দলের সাধারণ সম্পাদক লাবলী আক্তার,যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খোকন, বিএনপি নেতা মোশারফ মেম্বার, বিএনপি নেতা এস এম নাসিম (ওয়াসিম), বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সেন্টু, বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল ও সাধারণ সম্পাদক দিলবর, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালীসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন সফিকুল ইসলাম স্বপন। শোকসভা ও দোয়া মাহফিল শেষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।