
বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীনগরে বিএনপির দোয়া মাহফিল
বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনায় এবং অসুস্থদের সুস্থতাসহ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়া মাদরাসা মাঠে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ইমরান হোসেন সবুজ, সহ-সভাপতি আমিনুল ইসলাম খান লিয়াকত, সাবেক মহিলা ভাইরাস চেয়ারম্যান জাহানারা বেগম, বিএনপি নেতা কফিল বেপারী, মুনসুর মাঝি, আবুল তালুকদার, তাজেল মাদবর, বিল্লাল হোসেন, এনায়েত হোসেন মৃধা,
ফিরোজ প্রধান, ছাত্রদল নেতা লিমন মোরল, শেখ জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়াসহ অসুস্থদের আশু রোগমুক্তি কামনা করেন।