1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
 মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির দেওয়া খসড়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীনগর স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
মশাল হাতে নেতা-কর্মীরা, খসড়া মনোনয়ন বাতিল করো, ত্যাগী নেতার সঠিক মূল্য দাও। এমন নানা স্লোগানে এলাকাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে আমলে নেওয়া হয়েছে সুবিধাভোগীদের। খসড়া মনোনয়ন থেকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নাম প্রত্যাহার করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত খসড়া তালিকায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ-১ আসনে দলের প্রার্থী হিসেবে খসড়া মনোনয়ন দেওয়া হয়। এই ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশ অসন্তোষ প্রকাশ করে আসছে।
বিক্ষোভের কারণে সন্ধ্যায় শ্রীনগর ছনবাড়ী  বাজার এলাকায় কিছু সময় যানবাহন চলাচলেও ধীরগতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর