
মুন্সিগঞ্জের তরুণ আইটি উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অপূর্ব
মুন্সিগঞ্জ সদর উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা অপূর্ব তার সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে দেশের আইটি খাতে নতুন দিগন্ত উন্মোচন করছেন। উদ্যোক্তার পাশাপাশি তিনি একজন দক্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, যিনি সোশ্যাল মিডিয়া সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বিশেষ করে সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক প্রোফাইল ও পেজ সুরক্ষা, ভেরিফিকেশন এবং হ্যাক হওয়া অ্যাকাউন্ট ও পেজ পুনরুদ্ধারে তিনি ইতোমধ্যেই আস্থা অর্জন করেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার ব্যক্তিদের সহায়তা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন।
অপূর্ব বর্তমানে TRS Team – We Fight for BD-এর সিনিয়র অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে টিমটি দেশের সাইবার নিরাপত্তায় কাজ করছে এবং সাইবার হুমকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অপূর্বর বিশ্বাস, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি তার দক্ষতা দিয়ে দেশের সাইবার নিরাপত্তা ও আইটি খাতে আরও বড় ভূমিকা রাখতে পারবেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন—বাংলাদেশের সাইবার জগতে অসীম সম্ভাবনা রয়েছে।