1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে জেলেদের মাঝে বিএনপির উপহার বিতরণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে জেলেদের মাঝে বিএনপির উপহার বিতরণ

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন জেলেদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে ইলিশ ধরায় বিরত থাকা জেলেদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে হোসেন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, আমিনুল ইসলাম জসিম, বাইজিদ শ্রাবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, “সরকারি নিষেধাজ্ঞার কারণে ইলিশ ধরায় বিরত থাকা জেলেরা এখন দুঃসময় পার করছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জেলেদের কষ্টের সময় এই সহায়তা আমাদের মানবিক দায়িত্বের অংশ।”
তিনি আরও বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এর সংরক্ষণে জেলেদের সহযোগিতা অপরিহার্য। তাই সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানাই। প্রয়োজনে জেলা বিএনপির পক্ষ থেকে আরও ত্রাণ ও সহায়তা দেওয়া হবে।”
স্থানীয় জেলেরা বলেন, এমন সময় সহায়তা পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। এই উদ্যোগ তাদের জীবিকা রক্ষায় বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে জানান তারা।
স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচি শুধু মানবিক সহায়তা নয়, বরং নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর