ক্যাম্পে আগত কয়েকশ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও সাধারণ রোগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এর পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা চলাকালীন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা সরাসরি সহযোগিতা প্রদান করেন এবং নাগরিক বন্ধুর স্বেচ্ছাসেবকরা পুরো কার্যক্রমটি শৃঙ্খলার সাথে পরিচালনা করেন। আয়োজকরা জানান, উৎসবের দিনে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীতেও এ ধরণের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা পহেলা বৈশাখের সকালে এমন মানবিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।