
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জে পুলিশ সদস্যদের ২ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দৃঢ়তা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। আইন প্রয়োগে মানবিকতা প্রদর্শন ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশকে সচেষ্ট থাকতে হবে।”
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের বিভিন্ন থানা ও ইউনিট থেকে ৫০ জন পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। কোর্সে নির্বাচনি আইন, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষ দায়িত্ব পালনের কৌশল শেখানো হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশারসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।