1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ-৩ বিএনপি'র সাথে জোটগত সমঝোতায় গণঅধিকারের ফারুক হোসেনের মনোনয়ন সম্ভাবনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জ-৩ বিএনপি’র সাথে জোটগত সমঝোতায় গণঅধিকারের ফারুক হোসেনের মনোনয়ন সম্ভাবনা

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সাইদ হাসান আফরান

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট যদি সম্প্রসারিত আকারে মাঠে নামে, তবে মুন্সিগঞ্জ-৩ আসনটি গণঅধিকার পরিষদের কাছে যেতে পারে—রাজনৈতিক মহলে চলছে এমন আলোচনা। এ সম্ভাব্য আসনে গণঅধিকার পরিষদের পক্ষে মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির কেন্দ্রীয় নেতা মো. ফারুক হোসেন। স্থানীয় রাজনীতিসহ কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা ফারুক হোসেন দেশের তরুণ নেতৃত্বের পরিচিত মুখ। দল গঠনের শুরুর সময় থেকে গণঅধিকার পরিষদের সঙ্গে তার রাজনৈতিক পথচলা শুরু। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিয়মিত অংশগ্রহণ করে তিনি দ্রুতই জাতীয় পর্যায়ে পরিচিতি পান এবং তৎকালীন ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।

মুন্সিগঞ্জ জেলায় গণঅধিকার পরিষদ সংগঠিত করার অন্যতম স্থপতি হিসেবেও তিনি ব্যাপকভাবে পরিচিত। ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকায় বারবার হামলা-মামলার শিকার হন। মোদীবিরোধী আন্দোলন এবং পরবর্তী গণতান্ত্রিক সংগ্রামেও তিনি রক্তাক্ত নির্যাতনের শিকার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আহত হয়ে তরুণদের কাছে “আন্দোলনের বীরযোদ্ধা” হিসেবে পরিচিতি পান।

ফারুক হোসেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জোটগত সমঝোতা হলে আসনটি গণঅধিকার পরিষদের কাছে গেলে মনোনয়নে তিনিই এগিয়ে থাকবেন—এমনটাই মনে করছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

সাব/এডিট/

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর