1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ র‍্যালি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ র‍্যালি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃ স্বপন বেপারী- লৌহজং

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাউসার তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জনি—দু’জনের বিরুদ্ধে গঠিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, কুমারভোগ ইউনিয়নে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করতে একটি মহল দীর্ঘদিন ধরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ছড়িয়ে আসছিল। বিশেষত শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটকে ঘিরে বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ-প্রচেষ্টা থেকে সৃষ্টি হওয়া ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণায় পদ ফিরে পেয়ে কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ র‌্যালি বের করেন। এতে ইউনিয়ন জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

১৫ নভেম্বর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলটির সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে দুই নেতাকে সংগঠনের মূলধারায় ফিরে আসার আহ্বান জানান।

নেতাকর্মীরা জানান, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারের ঘটনার অবসান হওয়ায় তারা এখন আরও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর