1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ের ডহড়ী-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ের ডহড়ী-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স

আবু নাসের লিমন,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত
লৌহজংয়ের ডহড়ী-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স
আবু নাসের লিমন, মুন্সীগঞ্জ থেকে-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহড়ী- তালতলা পদ্মা নদীর সংযোগ খালে অবৈধভাবে বালুবাহী বাল্কহেড চলাচলের নিয়ন্ত্রণে আইন শৃংখলা বাহিনীর ও স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে জরুরী সভা করেছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার ১২ আগস্ট  বেলা ১২ টার সময় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে লৌহজং উপজেলার ডহড়ী- তালতলা পদ্মা নদীর সংযোগ খালে অবৈধভাবে বালুবাহী বাল্কহেড চলাচলের নিয়ন্ত্রণে আইন শৃংখলা বাহিনীর ও স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল ইমরান, লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, মো. মনিরুজ্জামান পুলিশ পরিদর্শক (তদন্ত), আঃ আউয়াল কোস্ট গার্ড কর্মকর্তা (মাওয়া অফিস), মো. মামুন (সাব ইন্সপেক্টর), সাবরিনা আবেদীন (ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, খিদির পাড়া), মোহাম্মদ শামসুদ্দীন (ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, গাঁওদিয়া), প্রশান্ত কুমার দত্ত (ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, কলমা), মো. টিটু সিকদার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গাঁওদিয়া ইউনিয়ন), মো. মমিন উদ্দিন হিরন প্যানেল চেয়ারম্যান, কলমা ইউনিয়ন, মো. হামিদ চাকলাদার (ডহড়ী ৬ নং ওয়ার্ড মেম্বার) ও স্হানীয় গনমাধ্যমকর্মীগন।
এসময় স্হানীয় জনপ্রতিনিধিগন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতাসহ এলাকাবাসীদের নিয়ে ডহড়ী-তালতাল খালের লৌহজং উপজেলা অংশে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পালা ক্রমে পাহাড়া দেওয়ার অভিমত ব্যাক্ত করেন। যাতে করে অবৈধভাবে এই খাল দিয়ে বালু বাহী বলগেট চলাচল করতে না পারে।
উল্লেখ্য যে, এই ডহড়ী- তালতলা খাল দিয়ে বালুবাহী বলগেট চলাচল করে অতিরিক্ত ঢেউয়ের কারনে খালের দুই পাড় ভেঙ্গে গিয়ে স্হানীয় এলাকার জনসাধারণের চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। এ গুলো চলাচলে বন্ধের জন্য এর আগে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হলেও সাময়িক ভাবে কিছু দিন বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু করছে।
এই এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রশাসনের কাছে একটাই দাবী এই খাল দিয়ে বালুবাহী ট্রলার বা বলগেট চলাচল বন্ধ করে খালের দুই পাড়ের গ্রাম গুলোকে যেন
ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, এই সমস্যা সমাধানের জন্য আমি আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও স্হানীয় জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশনা দিয়েছি। তবে এই খাল দিয়ে অবৈধ বালুবাহী ট্রলার বা বলগেট যাতে চলাচল করতে না পারে এই ব্যাপারে লৌহজং উপজেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্স।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর