1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে অবৈধ ভরাট কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে অবৈধ ভরাট কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

আবু নাসের লিমন।।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় অবৈধ ভাবে ভরাটকাজের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা ০২ মিনিটে শিমুলিয়া ঘাটস্থ নৌ পুলিশ ফাড়ির সীমানা প্রাচীর সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন ভূমি জেলাপ্রশাসন, মুন্সীগঞ্জ এর পূর্বানুমোদন ব্যতীত ভরাটপূর্বক শ্রেণী পরিবর্তনকালে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তিনজন ব্যক্তিকে আটকপূর্বক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘন করায় ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। আদালত প্রত্যেক মামলায় অর্থদণ্ডসহ ১ জনকে ৫০ হাজার এবং অন্য ২ জনকে ১০ লক্ষ করে সর্বমোট ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের রায় অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে জেলহাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, শিমুলিয়া ঘাট ও রানীগাঁও চরে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা ও বালু ভরাটকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ চলছিলো। প্রশাসনের এই অভিযানের কারনে অবৈধ ভরাট ও বালু ব্যবসার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হলো।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু জানিয়েছে, পরিবেশ ধ্বংস ও নদী-চর দখলের সঙ্গে জড়িত যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর