1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন লৌহজং।

কর্মশালায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ নেছার উদ্দিন। এতে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় গণমান্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (EU) ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)।

এসময় উপস্থিত ছিলেন সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. সাহিদুর রহমান, ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশন প্রজেক্ট (ইপসা) এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবির উদ্দিন,লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সালমা আক্তার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি (একাংশ) শওকত হোসেন, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদ সুরুজ, লৌহজং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে সক্ষম হবে। এতে সময় ও অর্থের অপচয় রোধের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর