1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) ১০.৩০ ঘটিকায় লৌহজং উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মোর্তজা আহসান ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রন্সেস হাফেজা জামাল হেলালী।
আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন খসরু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন, সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক রাকিব হোসেন শান্ত, সাংবাদিক স্বপন বেপারীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপজেলার অনেক যাচাই বাছাই শেষে কোয়র্টার ফাইনালের নক আউট পদ্বতির এই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি গ্রুপে ৩২ টি দল অংশগ্রহণ করবে। আজকের প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সি গ্রুপ থেকে ৮ টি ও ডি গ্রুপ থেকে ৮ টি মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৪ টি গ্রুপকে বাছাই করা হয়।
এই প্রতিযোগিতার আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ এবং সঠিক উচ্চারণে পারদর্শী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা শুধু আজকের দিনেই নয়, আগামীর বাংলাদেশ গড়ার কাণ্ডারী। তাদের মানসম্মত শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর