
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, লৌহজং, মুন্সিগঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ৬ ও ৭ সেপ্টেম্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।
দুই দিনব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সাব-এডিট/সাইদ হাসান আফরান