1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালী

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন জাকের পার্টি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মাওয়া বাজার সংলগ্ন মৃধা সুপার মার্কেটের ২য় তলায় এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে মূল সংগঠন জাকের পার্টির পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

মেদিনীমন্ডল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও লৌহজং উপজেলা জাকের পার্টির যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাঈমুর রহমান রমজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন জামি। বিশেষ অতিথি লৌহজং উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মাওলা রতন, ঢাকা মহানগর (দক্ষিন) খিলগাঁও থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু, মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এসএম মহিউদ্দিন, লৌহজং উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ খবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ আমির হোসেন, জাকের পার্টি মহিলা ফ্রন্টের মোসাম্মৎ রিনা ইসলাম, মো. নয়ন তালুকদার, মোহাম্মদ তুষার আহমেদ কুতুব, মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়সাল, মোহাম্মদ রিয়েল ইসলাম, মো.শুভ আহমেদ প্রমুখ।

জনসভায় ইসলামের উদার নৈতিক মানবিক আদর্শে নিহিত সাম্য, সহনশীলতা, প্রগতিশীলতা, নাগরিক অধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে–যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান।

তাঁরা বলেন, প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাতে হবে। আজ আমাদের প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি। স্বাধীনতার ৫৪ বছরে যে ভ্রাতৃত্ব, নিরাপত্তা ও সুখ হারিয়ে গেছে–তা ফিরিয়ে আনার সময় এসেছে।

জনসভায় দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে তোবারক বিতরণ ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ, বিরাজমান বাস্তবতায় জনজীবনে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গনতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা সুসংহত করনের আহ্বানে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর