মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুমাত্রিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা মিনিটে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা উম্মে হাবিবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণপ্রাপ্ত উপকারভোগীদের মধ্যে সোনিয়া আক্তার ও তানভির আহমেদ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে চারজন উপকারভোগীর মাঝে মোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।