1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত
লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

‎বন্ধুদের সঙ্গে নদীতে নামা পর হঠাৎ তলিয়ে যায়, উদ্ধার অভিযান অব্যাহত
‎
‎মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত ইসলাম হামিম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
‎
‎রবিবার দুপুর প্রায় ১২টার দিকে পদ্মা নদীর ৪ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত তার আরও তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ সে পানির নিচে তলিয়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে থাকা তিন বন্ধুকে উদ্ধার করা সম্ভব হলেও আরাফাতকে এখনো উদ্ধার করা যায়নি।
‎
‎নিখোঁজ কিশোর আরাফাত ইসলাম হামিমের নানা বাড়ী শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামের। বর্তমানে তারা শ্রীনগর উপজেলার কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পিতার নাম আব্দুল লতিফ এবং মাতার নাম আঁখি আক্তার।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, আরাফাত তিন ভাইয়ের মধ্যে মেঝো। বড় ভাই প্রবাসে থাকেন এবং ছোট ভাইয়ের বয়স মাত্র ৮ মাস। তাদের স্থায়ী বাড়ি ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকার চান মস্তান মার্কেট সংলগ্ন এলাকায়।
‎
‎ঘটনার পর থেকে মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী টিম নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর