1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে পদ্মা নদীতে যৌথ অভিযানে ৩ দিনে ১৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৪ জেলে আটক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে পদ্মা নদীতে যৌথ অভিযানে ৩ দিনে ১৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৪ জেলে আটক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান রয়েছে।

গত তিন দিনে (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আনুমানিক ১৩ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরবর্তীতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অভিযানে চারজন জেলেকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন মো. মোস্তাকিম (২০), মো. দেলোয়ার (৫৪), আল আমিন (৩০), ও আলী আকবর  (৪০)।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. নেছার উদ্দিন বলেন, “ইলিশ সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে অভিযানের ফলে নদী এলাকায় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর