
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ক্ষেতেরপাড়া গ্রামের আঃ করিম বেপারী (৪৬), আল আমিন শেখ (৩৪) ও মো. আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)।
লৌহজং থানা পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এসআই রাজীব সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাব-এডিট/সাইদ হাসান আফরান