
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় বাজারটিতে চুন্নু মিয়া পোল্ট্রি দোকানে মুরগির বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক চুন্নু মিয়া কে এক হাজার টাকা জরিমানা, ভরসা পোল্ট্রি হাউজে একই অপরাধে দোকান টির মালিক মুজিবর রহমান কে এক হাজার টাকা জরিমানা,খায়রুল উম্মাহ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসিটির মালিক রফিকুল ইসলাম কে চার হাজার টাকা জরিমানা এবং নিউ মুসলিম সুইটসে ঘি, রসমালাই, দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় দোকান টির মালিক মো. সিদ্দিক কে পাঁচ হাজার টাকা সহ চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল।