
লৌহজং প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ জুয়েল (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে সংশ্লিষ্ট স্থাপনার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযুক্ত জুয়েল মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সানোয়ার হোসেন, লৌহজং থানা পুলিশের সদস্য এবং পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাব-এডিট/সাইদ হাসান আফরান