1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

আবু নাসের লিমন

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংঙ্খলা কমিটির বিশেষ  প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবছর উপজেলার ৩৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানউদ্দৌলা, লৌহজং থানার ইন্সপেক্টর তদন্ত মো. মনির হোসেন, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, লৌহজং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি আলোক কুমার মিত্র,  লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মনোজ কুমার অমিত, এডভোকেট বিপ্লব সাহা, লৌহজং উপজেলার ১০ টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, লৌহজং উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সভাপতি, লৌহজং উপজেলা ইমাম পরিষদের প্রতিনিধি, লৌহজং উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন, লৌহজং উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও শওকত হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, লৌহজং উপজেলার মোট ৩৪ টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও ভলান্টিয়ার বাহিনী মোতায়ন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, মাইকিং ও নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হবে।

শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, শারদীয় দূর্গা পূজা যাতে সুন্দর ভাবে অনুষ্ঠিত হতে পারে সে জন্য সকলকেই সহযোগিতা করতে হবে। নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি সরকারী নির্দেশনা অনুযায়ী বিজয়া দশমীতে সন্ধ্যা ৭ টার মধ্যে সকল মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা পূজা চলাকালীন বিদ্যুৎ, পানি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর