1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা

আসাদউজ্জামান,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

আসাদউজ্জামান, স্টাফ রিপোর্টার:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। সড়কের কয়েকটি স্থানে পিচ উঠে গিয়ে ভাঙন দেখা দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি অংশে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের কিনারাও ভেঙে গেছে। বিশেষ করে মুন্সিগঞ্জ-মাওয়া গুরুত্বপূর্ণ সড়কের লৌহজং অংশের কয়েকটি স্থানে পাশের মাটি সরে গিয়ে সড়কের কিনারা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে ভাঙা ও গর্তের অংশগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকলেও কার্যকরভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। দিনের বেলায় কিছুটা সতর্কভাবে চলাচল করা সম্ভব হলেও রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। পর্যাপ্ত আলোর অভাবে সড়কের গর্ত ও ভাঙা অংশ অনেক সময় চালকদের চোখে পড়ে না।

একাধিক যানবাহন চালক জানান, কোথাও হঠাৎ বড় গর্ত, আবার কোথাও সড়কের কিনারা ভেঙে যাওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের ঝুঁকি বেশি। এসব স্থানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দ্রুত ভাঙা অংশ সংস্কার ও গর্তগুলো মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করুক। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙা অংশ সংস্কার, গর্ত মেরামত এবং ক্ষতিগ্রস্ত সড়কের কিনারা পুনর্নির্মাণের ব্যবস্থা করা হোক।

এলাকাবাসীর প্রত্যাশা, বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লৌহজংয়ের ঝুঁকিপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করবে।

 

সাব এডিট/ সাইদ হাসান আফরান

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর