1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে স্কুলের রাস্তায় জলাবদ্ধতা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে স্কুলের রাস্তায় জলাবদ্ধতা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি এখন চরম বেহাল অবস্থায়।

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাপানিতে তলিয়ে যায়, ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় হাঁটুপানি ভেঙে। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এই দুর্ভোগের প্রতিবাদে শুক্রবার সকাল ১১টার দিকে কাজির পাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাওয়া টোলপ্লাজা, দোগাছি ও গোয়ালীমান্দ্রা এলাকার তিনটি কালভার্টের মুখ বন্ধ থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় অভিভাবকরা জানান, জলাবদ্ধতার কারণে রাস্তাটির বেহাল দশা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা চরমভাবে ব্যাহত করছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুজ্জামান দুদু, শেখ রাকিব হোসেন, আওলাদ হোসেন রিঙ্কু, মো. রাজন হোসেন ও মুজিবুর রহমান প্রমুখ।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, “জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধনের খবর পেয়েছি। সরজমিনে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর