
লৌহজংয়ে ১শ ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার১
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজার এলাকায়
১শ ৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার র্যাব-১০ ।
গত রোববার রাত পুনে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আনুমানিক ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১শ ৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ মোঃ হাসান আলী (২৮) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার খান্ডচড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।