মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল হক বেপারী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার বেজগাঁও-সুন্দিসার এলাকায় লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। লৌহজং থানার এসআই অভিজিৎ পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে এনামুল হক বেপারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এনামুল হক বেপারী উপজেলার সুন্দিসার গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সাব-এডিট/সাইদ হাসান আফরান