1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী

আবু নাসের লিমন,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত
লৌহজংয়ে ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সারা দেশে একযোগে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন প্রধনমন্ত্রী তারেক রহমান।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৯ মে সকালে প্রতিটি উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বর্ণাঢ্য রেলির মাধ্যমে  ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৯ মে সকালে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সংলগ্ন আঙিনায় ভুমি সেবা মেলা’র উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের সভাপতিত্বে এ মেলার আয়োজন করা হয়।
এর পূর্বে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে প্রধান সড়কে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়।
মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়। আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারি, সাংবাদিক শেখ সোহেল রানা, সুবিন ,সুমন, সিদ্দিক।এ ছাড়া ও উপস্থিত ছিলেন বৌলতলী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কলমা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ইয়াসমিন আক্তার, গাওদিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. সামছুদ্দিন, বেজগাও ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সৈয়দ গোলাম কিবরিয়া, দিঘলী সহকারী কর্মকর্তা জহুরা আক্তার, হলদিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. ইউনুছ হোসেন টুটুল,কুমারভোগ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল ও মেদেনীমন্ডল উনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা দিদার মাসুদ শাহীনসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর