মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়, ৫ আগস্ট:
জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ ও ‘ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে একটি বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিটি মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে ঘোড়দৌড় বাজার থেকে শুরু হয়ে মালিঅংক বাজার পর্যন্ত বিস্তৃত ছিল। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। এতে উপজেলার ১০টি ইউনিয়নের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘জাগো জাতি’, ‘বিজয়ের উল্লাস’ এবং ‘ফ্যাসিবাদ নিপাত যাক’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।