মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণা, ভোট প্রার্থনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেদিনীমন্ডল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এ নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, সদস্য সচিব মুনসুর আহমেদ মুসা, মেদিনীমন্ডল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি মো. হোসেন বেপারী, ইউনিয়ন সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি সোলেমান হোসেন তপু, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস আলম, লৌহজং থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খান, মো. হুমায়ুন কবির মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন নির্বাচনে এডভোকেট আব্দুস সালাম আজাদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মেদিনীমন্ডল ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।