
আবু নাসের লিমন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ আগস্ট সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পদ্মাসেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, লৌহজং থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আউয়াল, মাওয়া নৌ পুলিশের এস আই মাসুদ, শিমুলিয়া বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান।
সভায় বক্তাগন মাদক প্রতিরোধ, ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল ও অবৈধ ড্রেজার বাণিজ্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, পদ্মায় বালু উত্তোলন বন্ধ, চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দে অভিযান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ,পদ্মা উত্তর থানার এলাকায় ঝুঁকি নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পারাপারে ওভার পাস জরুরী নির্মান, বাজার গুলোতে সিসি ক্যামেরা স্থাপন, হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্প ও লৌহজং সাবেক থানার পরিত্যক্ত ভবনে মাদক সেবন বিষয়ে আলোচনা করা হয়৷
এ সময় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরানসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।