
লৌহজং প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি (মিতু)। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীদের স্বাস্থ্যসেবার মান ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও ত্রুটির বিষয়ে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন।
হাসপাতালের সেবার মান আরও উন্নত করা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ইউএনও। চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজীবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাব-এডিট/সাইদ হাসান আফরান