মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে সব চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
গতকাল বুধবার সকালে ১১টায় উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু সভাপতিত্বে সভার প্রথমে লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম এবং পদ্মা উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন গত মাসে আইন শৃঙ্খলা বিষয় উপস্থাপন করেন। পরে গত মাসের আইন শৃঙ্খলা নীতি গত সিদ্ধান্ত তুলে ধরেন সভাপতি।এরপর শুরু হয় উন্মুক্ত আলোচনা এতে অংশ গ্রহণ করেন সাংবাদিক ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এসময় আলোচনা ওঠে আসে লৌহজং উপজেলা জুড়ে গড়েওঠে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ফার্মেসী। বিভিন্ন ক্লিনিক সেবার মান নিয়ে রয়েছে অসংখ্য অভিযোগ। এছাড়া রাতের অন্ধকারে পদ্মা সেতু এলাকায় বালু উত্তোলন এবং বিভিন্ন বাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি উপস্থাপন করা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে পোস্টাল ভোট নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা এলজিইডি মোঃ রেজাউল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ স্বপন বেপারী, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান ও সাংবাদিক, শহীদ সরুজ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।