1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শিয়ালের হামলায় আতঙ্কিত মধুপুর গ্রাম, ২ জন আহতসহ ক্ষতিগ্রস্ত গবাদিপশু - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শিয়ালের হামলায় আতঙ্কিত মধুপুর গ্রাম, ২ জন আহতসহ ক্ষতিগ্রস্ত গবাদিপশু

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ জাহিদ হাসান

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে শিয়ালের ধারাবাহিক হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দিনের বেলায় হঠাৎ শিয়ালের আক্রমণে দুইজন মানুষ গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি একাধিক গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে গ্রামের এক ব্যক্তি ঘাস কাটতে গেলে হঠাৎ এক ঝাক শিয়াল তাকে আক্রমণ করে মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একইদিনে অপর এক নারী খেতে কাজে গেলে তাকেও শিয়াল আক্রমণ করে গুরুতরভাবে আহত করে।
এর কিছু সময় পর শিয়ালটি একটি দল গ্রামের চারটি গোয়ালঘরে প্রবেশ করে একের পর এক গবাদিপশুর ওপর হামলা চালায়। এতে চারটি গরু এবং প্রায় ১০টি ভেড়া ও ছাগল কামড়ের শিকার হয়। অধিকাংশ ক্ষেত্রেই গবাদিপশুর মুখমণ্ডলে কামড়ানোর চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, শিয়ালের এমন আচরণে তারা দীর্ঘ সময় ধরে আতঙ্কের মধ্যে রয়েছে। অবশেষে এলাকাবাসী একত্রিত হয়ে একটি শিয়ালকে ধরে হত্যা করে। তবে ঘটনার পর এখনো পর্যন্ত বন বিভাগ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকায় কোনো সহায়তা বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শিয়ালের কামড়ে আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী দ্রুত সরকারি সহায়তা, চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর