
শ্রীনগরে জাকের পার্টির মিশন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
শ্রীনগরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (র.) সাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ( ৭ ই সফর) উপলক্ষ্যে শ্রীনগর উপজেলা জাকের পার্টির আয়োজনে মিশন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই শনিবার দুপুর ১ টায় উপজেলার বেঁজগাঁও জাকের পার্টির কার্যালয়ে মিশন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা এর সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জাকের পার্টি মুন্সীগঞ্জ জেলার সহ সভাপতি এস এম. মহিউদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : শহিদুল ইসলাম সহ – সভাপতি শ্রীনগর উপজেলা জাকের পার্টি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ফকির সাংগঠনিক সম্পাদক শ্রীনগর উপজেলা জাকের পার্টি, তুষার আহম্মেদ কুতুব সভাপতি জাকের পার্টি ছাত্রফ্রন্ট মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিম, মো: লিটন শেখ সভাপতি জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট শ্রীনগর উপজেলা, মো: নাসির দেওয়ান, মো: রিয়েল খান, মো: আব্দুর রশীদ, মো: সৈয়দ আলীপ্রমুখ।
এছাড়াও শ্রীনগর উপজেলা জাকের পার্টি মূলদল, ছাত্রফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।