
আবু নাসের লিমন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ আগস্ট বিকেল ৫ ঘটিকায় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি ও সদস্য সচিব এমদাদুল হক রজিনের আয়োজনে বর্নাঢ্য এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে নেতা কর্মীরা শ্রীনগর স্টেডিয়ামে জমায়েত হয়ে বিকেল ৫ টায় ছনবাড়ী চৌরাস্তার উদ্দেশ্যে বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে রওয়ানা দেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । জেল বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা , জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম , সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর , কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহালম রনি মৃধা , কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির চাকলাদার , সিরাজুল ইসলাম তালুকদার , জহিরুল ইসলাম মামুন , মামুনুর রশীদ মামুন , শাহআলম, শফিউল আলম খান আযম , শহিদুল ইসলাম কারাল , মোহাম্মদ আলী সাগর , এড. রফিকুল আমিন , বাহারুল ইসলাম , দীপু খান , সোহেল মাহমুদ , মেহেদী হাসান জেকি সহ ১৪ টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।