শ্রীনগরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পি.এম.কে) উদ্যোগে বিনামূল্যে ঔষধ ও হেলথ ইকুইপন্টে বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের জমজম টাওয়ার সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচীর অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর হেমায়েতপুর জোনের কর্মসূচী ব্যবস্থাপক ইকরামুল হক, শ্রীনগর এরিয়ার সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, শ্রীনগর শাখার শাখা ব্যবস্থাপক আমোদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে চক্ষু, মেডিসিন, গাইনী ও শিশু বিশেষজ্ঞ দ্বারা প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ব্লাড প্রেসার ও ডায়াবেটিকস মাপার যন্ত্র বিতরণ করা হয়।