
শ্রীনগরে নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোেট-২০২৬ উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী শ্রীনগর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুগীগঞ্জ, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার, মুন্সীগঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ মহিন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর।
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ, শ্রীনগর, মুন্সীগঞ্জ এ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, জাতীয় সংসদ ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন বদ্ধপরিকর।