
শ্রীনগরে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
শ্রীনগরে পবিত্র ঈদে মিলাদ্দুন্নবী (সা:) ও জাকের পার্টির ৩৬ তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগর উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর আয়োজনে মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগষ্ট সকাল ১০ টায় উপজেলার বেঁজগাঁও জাকের পার্টির নিজস্ব কার্যালয়ে মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা পশ্চিম জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি তুষার আহমেদ কুতুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফয়সাল এর সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : দেওয়ান নাইমুর রহমান রমজান সমাজ কল্যাণ সম্পাদক জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, জুলকার নাঈন আরজু প্রচার সম্পাদক জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, শফিকুল ইসলাম শফিক সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, মো: আসাদ্দুজ্জামান রানা সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ। উপস্থিত ছিলেন: নাসির দেওয়ান, সম্রাট খান, তুষার হোসেন, সৈকত খান, মো: মোসলেম দেওয়ান, সিফাতুল ইসলাম ফরাজি, খোরশেদ আলম, নজরুল ইসলাম, সিফাত হাওলাদার এছাড়া শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর সরকারি কলেজ ও লৌহজং সরকারি কলেজ শাখা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।