
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
সাম্প্রতিক সময়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এ ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দূর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সকল নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করার হয়েছে।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ( ডাকবাংলো জেলা পরিষদ মার্কেট (২য়)তলা) বৃহস্পতিবার বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ আছলাম এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শ্রীনগর প্রেস কাব এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব ও কার্যকরি সদস্য উজ্জল দত্ত,বিক্রমপুর টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রচার সম্পাদক মেহেদী সুমন,দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সম্পাদক আবু নাসের লিমন,
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ক্লাবের সি: সহ সভাপতি শেখ আল-আমিন,সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন পলাশ,সাংগঠনিক তারিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,কার্যকরী সদস্য জাকির লস্কর প্রমুখ।