
আবু নাসের খান লিমন ।।
সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে এ ধরনের কাজের মাধ্যমে রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ’র শ্রীনগর চকবাজার মসজিদ ব্রিজ এলাকায় পথচারী ও দুঃস্থ মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।
শ্রীনগর চকবাজার মসজিদ ব্রিজে এমপি শেখ মোঃ আব্দুল্লাহ’র উদ্যোগে মাসব্যপী ইফতার আয়োজনের গত শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। আজ সোমবার ছিলো এই কর্মসূচীর তৃতীয় দিবস।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল থেকে ব্রিজ সংলগ্ন স্থানে প্রায় সাড়ে তিনশত লোকের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও অসহায়দের হাতে ইফতার তুলে দিতে স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করছেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রমজানে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। বিশেষ করে কর্মব্যস্ত ও ভাসমান মানুষদের জন্য এটি অনেক সহায়ক।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, রফিকসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ কর্মসুচী পুরো রমজান মাস জুড়েই চলবে।