
সাইদ হাসান আফরান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি, মুন্সিগঞ্জ-৩ আসনের স্থানীয় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানিয়ে,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা,বাস্তবায়নের লক্ষ্যে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মিরকাদিম পৌর বিএনপি’র সাবেক ও বর্তমান তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মতাবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের,লক্ষ্মীপুর এলাকায়,মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে,প্রায় দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,কামরুজ্জামান রতন।
এ সময়,মতবিনিময় সভায় ‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে,বিএনপির দীর্ঘদিনের ত্যাগি নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে, ভেদাভেদ ভুলে,দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে দলীয় স্বার্থে,কাজ করার অনুরোধ জানান তিনি।
এর আগে,অনুষ্ঠানে আগত স্থানীয় সাধারণ ভোটার ও দলের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কামরুজ্জামান রতন। এ সময় মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা ফুলের শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন,মিরকাদিম পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহমেদ,পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম,৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম রাজিব,১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মোশাররফ হোসেন,৩নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেল রানা,৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ নাছির উদ্দিন পিন্টু সহ আরও অনেকে,মিরকাদিমের প্রায় দুইশত দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাব/এডিট/ সাইদ হাসান আফরান