গীতার জ্ঞানে আলোকিত হোক সনাতনী সমাজ এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মালপদিয়া সার্বজনীন ত্রিনাথ মন্দির গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে৷
শুক্রবার বিকাল ৪ টায় মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের কৃষ্ণ মন্ডলের বাড়িতে এই স্কুলের উদ্বোধন করা হয়,উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়৷
মালপদিয়া সার্বজনীন ত্রিনাথ মন্দির গীতা স্কুল উদ্বোধন করেন ফেগুনাসার শিব মন্দির গীতা স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী৷
মধ্যপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,মধ্যপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী,
সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিদ্যুৎ করের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ফেগুনাসার শিব মন্দিরের সাধারণ সম্পাদক অনিল মন্ডল, মধ্যপাড়া সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদ রঞ্জন চক্রবর্তীর রনু,মুন্সিগঞ্জ জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সদস্য সচিব সুভাষ মন্ডল,
মালখানগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদ বাপি দে, উপজেলা যুব ঐক্য পরিষদের প্রচার সম্পাদ অসীম কুমার দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা৷