
সিরাজদিখানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের চর কমলাপুর এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কমলাপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেন, ও আক্তার হোসেনের উদ্যোগে দোয়া মাহফিলে প্রায় ৩
শতাদিক রোজাদার উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন,মাওলানা নূর মোঃ সিরাজী, মাওলানা মনির হোসেন, মাওলানা হাফেজ আব্দুল ওয়ালী, মুন্সিগঞ্জ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মজিবুর রহমান প্রমুখ