1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সেতুর অভাবে উন্নয়ন ও সেবা বঞ্চিত লৌহজংয়ের কলমা ইউনিয়নবাসী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সেতুর অভাবে উন্নয়ন ও সেবা বঞ্চিত লৌহজংয়ের কলমা ইউনিয়নবাসী

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন ভৌগোলিকভাবে সমৃদ্ধ হলেও একটি সেতুর অভাবে আজও উন্নয়ন ও মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে কলমা ইউনিয়নবাসী। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম—সবক্ষেত্রেই এই ইউনিয়নবাসীকে প্রতিনিয়ত পরতে হচ্ছে ভোগান্তিতে।

জানা গেছে, ডহরি-তালতলা খালের ওপর সেতু না থাকায় কলমা ইউনিয়ন লৌহজং উপজেলার মূল সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে উপজেলা পরিষদ, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রশাসনিক সেবা নিতে কলমা ইউনিয়নের বাসিন্দাদের পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার সড়ক ব্যবহার করতে হয়। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ ঘুরে যেতে হয়, যার কারনে সময় ও খরচ দুটোই বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ খেয়া নৌকাই এখন তাদের একমাত্র পারাপারের মাধ্যম। শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই নৌ পথে। বর্ষাকালে খালের স্রোত বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে প্রবল। ঝড়-তুফানের সময় নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। তাছাড়া পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলা ঘুরে যে সড়কটি এখন ব্যাবহার করা হয় তাও অনেকটা সরু পথ। যা দিয়ে কোন বড় ট্রাক বা অন্য কোন ধরনের গাড়ি চলাচলের অনুপযোগী। তাই এখান দিয়ে জনসাধারণের কোন মালামাল আনা নেওয়া করতে অনেক ঝামেলা পোহাতে হয়।

শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক এ রহিম বলেন, ডহরি এলাকায় সেতু না থাকায় কলমা ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের তুলনায় পুরোপুরি পিছিয়ে পড়েছে। একটি সেতু হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অনেকটা সহজলভ্য হবে বলে আশা করা যায়।

বড়মোকাম বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, খেয়া নৌকা রাত ১০টার পর বন্ধ হয়ে গেলে বাড়ি ফিরতে হলে আমাদের ৮ / ১০ কিলোমিটার ঘুরে বাড়ি  যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে যায়। তার সাথে রাত হয়ে গেলে জানমালেরও ঝুঁকি থাকে।

লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার বলেন, ডহরীতে সেতু হলে শুধু কলমাই নয়, বরং আশপাশের ইউনিয়নের মানুষও উপকৃত হবে। পদ্মা নদীর তীর ধরে সড়ক তৈরি হলে মাওয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ হবে, যা পর্যটনের  নতুন দুয়ার খুলে যাবে।

স্থানীয়দের দাবি, উপজেলার অন্যান্য নয়টি ইউনিয়ন উন্নয়নের সুফল পেলেও কলমা ইউনিয়ন এখনো পিছিয়ে আছে শুধুমাত্র একটি সেতুর অভাবে। তাদের প্রত্যাশা—ডহরি এলাকায় দ্রুত একটি সেতু নির্মাণ হলে অন্তত ৫০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে, কলমার অর্থনীতি চাঙা হবে এবং ইউনিয়নটি সমানভাবে উন্নয়নের ধারায় ফিরে আসবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর