1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সোনারং তরুছায়া’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সোনারং তরুছায়া’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আল আমিন,মুন্সিগঞ্জের বার্তা
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

সোনারং তরুছায়া’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

‘বৃক্ষে বরণ, বৃক্ষে স্মরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারং তরুছায়া’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকেলে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সোনারং তরুছায়া’র ‘আলী যাকের চত্বর’ এ শুরু হয় তিনদিনের আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, বিচারপতি এএফএম আবদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী ও ভোরের আলো তরুণ সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার দিদার আলম।

ক্রীড়া ও সাংগঠনিক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মো. আতাউর রহমান খোকনকে ‘সোনারং তরুছায়া অগ্রগামী সংগঠক সম্মাননা ২০২৫ খ্রি.’ প্রদান করা হয়। সম্মাননা প্রদান করে প্রধান অতিথি বিচারপতি এএফএম আবদুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজ এখানে যারা বসে আছেন, তারা প্রত্যেকেই পরিবেশ বিষয়ে সচেতন আছেন, মানব কল্যাণ চিন্তা ধারণ করেন মনে প্রাণে, নাহলে কেউ এখানে এতোক্ষণ ধৈর্য্য ধরে বসে থাকতেন না। আর ‘সোনারং তরুছায়া আজ এমন একজনকে সম্মাননা প্রদানের আয়োজন করেছে, যিনি জনকল্যাণের কাজে, যিনি মানুষের সেবায়, যি‌নি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন আতাউর রহমান খোকন। আমরা আজকে তাকে সম্মাননা দিয়ে নিজেরা গর্ব বোধ করছি এজন্য, কেননা আমরা একজন যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে পেরেছি। আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো, আমরা কিন্তু যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে জানি না।

সম্মনানা পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. আতাউর রহমান খোকন বলেন, এই সম্মাননা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও বক্তব্য রাখেন মো. আতাউর রহমান খোকন এর বিদ্যাপীঠ ৫৬ নং ভি‌টিকা‌ন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বরেণ্য শিক্ষক ফিরোজ আহমেদ, বালুয়াকান্দি ডা. আবদুল গফ্ফার খান স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ভবেরচর ইউনিয়ন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, চিত্রশিল্পী ও স্থপতি এম আর বাবুল খান, মো. আতাউর রহমান খোকনের অনুজ ৫৬ নম্বর ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মহসিন শিকদার।

অনুষ্ঠানে আরও ছিলেন বৈদ্যারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যাল‌য়ের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট আশরাফুল করীম বাবু, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান শফিক, ফ্রেন্ডস এসোসিয়েশন, ভবেরচর ইউনিয়ন সভাপতি এস এম এ হক, ভিটিকান্দি উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম দেওয়ান, ওয়ায়েস করনি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৬৬ নং খায়রুন্নেছা বক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ১৮ নং আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুবকর সিদ্দিক, শিক্ষা বিষয়ক উদ্যোক্তা এবং নিউ সানরাইজ আইডিয়াল স্কুল জামালদী’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. কামরুজ্জামান রাসেল, পুস্তক ব্যবসায়ী হুমায়ুন কবির, মাসুদ স্বপন, সাংবাদিক শেখ নজরুল ইসলাম, জুয়েল দেওয়ান, সাইফুল ইসলাম শামীম, বৃক্ষ‌প্রেমী শিক্ষার্থী সা‌দিয়া ইসলাম মুক্তা, আনিসা, মেহেরীন ম‌নিকা, মেঘলা, রিমা আক্তার, মাহবুবা, উম্মে হা‌বিবা, রি‌মি হাফসা, রা‌বেয়া, ফা‌তিহা।
########

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর